news desk
৫ সেপ্টেম্বর ২০২০, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের বড়াইগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের চেষ্টা: নিষেধ করায় প্রহরীর স্ত্রীকে মারধর

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ন‌ওপাড়া গ্রামের সাইফুল ইসলামের পুকুরে বিষ দিয়ে মাছ মারতে বাধা দেয়ায় পুকুরের প্রহরীর স্ত্রীকে মারপিট করে আহত করেছে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা। আহত ওই নারীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুকুর মালিক সাইফুল ইসলাম জানান, গত ৪ বছর আগে পার্শ্ববর্তী উপজেলা গুরুদাসপুরের রওশনপুর গ্রামের একটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করছিলেন। সম্প্রতি বন্যায় পুকুর ভেসে গেলে পাশের পুকুর মালিক রামকান্তপুর গ্রামের ওমর আলী দাবী করেন পাড় ভেঙ্গে তার পুকুরের মাছ সাইফুলের পুকুরে ঢুকে গেছে। এ নিয়ে দুই পক্ষের অভিযোগের প্রেক্ষিতে গুরুদাসপুর থানায় একটি সালিশী বৈঠকে কেউই আগামী দুই মাস পুকুরে মাছ ধরতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু শুক্রবার সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ওমর আলীর ছেলেরা শুক্রবার দুপুরে পুকুরে বিষ দিয়ে মাছ মারতে যায়। এ সময় পুকুরের পাহারাদার জামাল হোসেনের স্ত্রী হালিমা বেগম দেখতে পেয়ে প্রতিবাদ করলে তাকে মারপিট করে তারা পালিয়ে যায়। আহত হালিমাকে স্থানীয়রা উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পুকুর মালিক সাইফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০