Ritesh Beghi
২৪ মার্চ ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।

নানা মোশারফ হাওলাদার কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে আয়শা বেগম ১ নাতি ও ২ নাতনিকে নিয়ে ঈদের পরদিন রোববার সকালে আমার বাড়িতে বেড়াতে আসে। ছেলের ঘরের নাতি রমজান হাওলাদার (৩) ও ওই মেয়ের ঘরের নাতি মোহাম্মদ মৃধা (৩)  একসঙ্গে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল।

এসময় পরিবারের সকল সদস্যদের চোখের আঁড়ালে গিয়ে ওই ২ নাতি বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজি করে ওই ২ নাতিকে ডোবার পানি থেকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ নাতিকে মৃত ঘোষণা করেন।

কালিকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, ডোবার পানি থেকে ওই ২ শিশুকে উদ্ধার করে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান,  স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই ওই ২ শিশু মারা গেছে।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শোকাহত পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহসাই কাটছে না গ্যাস সংকট

রণবীরের ভাবনায় ‘লাভ অ্যান্ড ওয়ার’

বিশ্ব বাঘ দিবস আজ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৩

ভারত বা যুক্তরাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ

গাজায় মসজিদ ও শরণার্থী শিবিরে হামলা চালাল ইসরাইল

মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ৮

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

১০

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

১১

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১২

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

১৩

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

১৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

১৭

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১৯

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

২০