Publisher
২৫ জুলাই ২০২৩, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নজরে রাখবে নজরে রাখবে ইইউ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি নজরে রাখবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

এ সময় ইমন গিলমোর বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। আমরা সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এ নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় এ জোট।’

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল সফর শেষে ব্রাসেলসে রিপোর্ট পেশ করবে। সেটির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধির সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচন কিভাবে হবে, আর কোনো দল অংশ নেবে কি না সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেননা কোন দল নির্বাচনে অংশ নেবে, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে চাই বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০