Publisher
৩০ অগাস্ট ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল রবিবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে—এই সিদ্ধান্ত অনড় আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্ট্রংলি বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তিই এটি প্রতিহত করতে পারবে না।

নির্বাচন ঠিক ফেব্রুয়ারির ১৫ তারিখের আগে হবে। কোনো ধরনের কন্সপিরেসি এটাকে থামাতে পারবে না।’

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। আপনারা আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে পরিসংখ্যান নিয়ে দেখেন গত বছরের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু অবনতি হয়েছে, আদৌ হয়েছে কি না।

আমরা পুলিশকে বলেছি নিয়মিত আপডেট দিতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০