Publisher
১৬ ফেব্রুয়ারী ২০২২, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীমণির বিয়ে বৈধ কি না, জানতে চেয়ে আইনি নোটিশ

কুমিল্লা প্রতিনিধি: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম বিয়ের ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের বৈধতা জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আগামী সাত কর্মদিবসে নোটিশের উত্তর না এলে পরীমণি ও তার স্বামী শরীফুল ইসলাম রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। নোটিস পাঠিয়েছেন কুমিল্লা জজকোর্টের জয়নাল আবেদীন মাযহারী নামের এক আইনজীবী।

মঙ্গলবার তাদের (পরিমণি ও রাজ) স্থায়ী ঠিকানায় তিনি এ নোটিস পাঠিয়েছেন। সাত কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব না পেলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ নোটিস তেজগাঁও এফডিসির পরীমণির ঠিকানায় এবং রাজের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আলমপুর গ্রামের ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী সাংবাদিকদের বলেন, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন তাদের বিয়ের কাবিন ছিল ১ লাখ টাকা। বিয়েটি রেজিষ্ট্রি হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে সেখানকার পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। পরে এই বিয়ের ডিভোর্স ছাড়াই পরীমণি গত বছর ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার শরীফুল রাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের এ বিয়ে বেআইনি বলে উল্লেখ করেন তিনি (আইনজীবী)।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পরীমণি ও রাজ। নোটিসের সঙ্গে সর্বশেষ বিয়ের কাবিনের কপিও সংযুক্ত করা হয়। পরীমণি পরের বিয়েটি ১০১ টাকা কাবিন করেন।

আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী আরও বলেন, আমি রাজ ও পরীমণি দু’জনকেই আইনি নোটিস পাঠিয়েছি। এতে আমি জানতে চেয়েছি, পরীমণি তার আগের বিয়ের ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এছাড়াও যখন সন্তান সম্ভবা তখন দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চিত হয়েছি তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই। দেশের প্রচলিত আইনে তারা অপরাধ করেছেন।

এছাড়াও সন্তান সম্ভবা হয়ে পরে বিয়ে করে পরীমণি মুসলিম রীতিনীতি ভঙ্গ করেছেন। আমি তাদেরকে নোটিসে বলেছি, যদি তাদের কাছে বৈধ কাগজপত্র থাকে তাহলে তা জনসম্মুখে আনার জন্য। নোটিস প্রদানের সাত কর্মদিবসে যদি জবাব না পাওয়া যায় তাহলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

কেন এই আইনি নোটিস? এ বিষয়ে ওই আইনজীবী বলেন, আমি আলোচনায় আসার জন্য এ নোটিস পাঠাই নি, বিবেকের তাড়নায় তা করেছি, এটা আমার দায়িত্বে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০