news desk
৩০ মার্চ ২০২০, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটগ্রামে চাচাত ভাইয়ের হাতে জেঠাতো ভাই খুন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় পুকুরে মাটি ভরাট করাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে নুর আলম (৪০) নামে এক জেঠাতো ভাই নিহত হবার অভিযোগ উঠেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন নিহতের ছোট ভাই শাহা আলম। এর আগে পাটগ্রাম পৌরসভার সোহাগপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুর আলম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (২৯ মার্চ) দুপুরে পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া পুকুরের অংশে মাটি ভরাট করতে হাফিনুর রহমানের ছেলে নিহতের ফুফাত ভাই নুরুজ্জামান (৩৫)কে দিনমজুরের কাজে নেয় নুর আলমকে। এ সময় পুকুরের অংশে মাটি ভরাটে বাঁধা দিয়ে নুরুজ্জামান ও নুর আলমের সাথে লিয়াকত আলী কহিনুরের ছেলে চাচাত ভাই মুছা, ইছা ও শাহীন এর সাথে তর্কবিতর্ক হয়। তারই জেরধরে ওই দিন বিকেলে জেঠাতো ভাই নুর আলমকে একা পেয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে তারা। এ সময় নুর আলম গুরুতর আহত হয়ে চিৎকার করে কাদতে থাকে। নুর আলমের চিৎকার শুনে প্রতিবেশী ও পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যায় নুর আলম। এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহা আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার লাশ পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০