Ritesh Beghi
২৭ এপ্রিল ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরনো বন্ধু রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে জোরালো সামরিক ও রাজনৈতিক সমর্থন আশা করছে ইরান।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বর্তমান মস্কো সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন, ঠিক ততটা নেই। তাই তেহরান আশা করছে, এই দুর্বলতা কাটাতে রাশিয়া দ্রুত সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করবে।

সামরিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও রাশিয়াকে পাশে চায় ইরান। ফুয়াদ ইজাদি উল্লেখ করেন, রাশিয়া যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই ইরান বিরোধী যেকোনো পদক্ষেপে রাশিয়ার ভেটো ক্ষমতা তেহরানের জন্য বড় শক্তি।

কয়েক সপ্তাহ আগেই বাহরাইন ও যুক্তরাষ্ট্রের আনা একটি ইরান বিরোধী প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছিল। ইরান চায় নিরাপত্তা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাশিয়া যেন তাদের রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করে।

ইরান ও রাশিয়ার এই সামরিক সখ্যতা আজকের নয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল যে উন্নত সামরিক প্রযুক্তির জন্য তারা রাশিয়ার ওপর নির্ভর করতে পারে। সেই থেকে দীর্ঘ বছর ধরে দুই দেশের মধ্যে এই সহযোগিতা চলে আসছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং চলমান সংকটে রাশিয়ার সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০