Ritesh Beghi
২৮ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরো বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেও সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির।  ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।  খবর আল আরাবিয়ার।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে ইসরাইলি সেনাপ্রধান বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি চলমান বহুমুখী সামরিক অভিযানে জড়িত রয়েছে।  ২০২৬ সালও সম্ভবত এসব ফ্রন্টে যুদ্ধের বছর হিসেবেই কাটবে।’

এ সময় তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘সামনের দিনগুলোর বাড়তে থাকা সামরিক চাহিদা মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে।’

তার ভাষায়, ‘আগামী বছরগুলোতে আইডিএফের ওপর যে বাড়তি দায়িত্ব আসছে, তা সামাল দিতে ইসরাইলের  জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সেনাসদস্য ও যোদ্ধার সংখ্যা বাড়ানো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১০

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১১

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১২

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৩

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৪

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৫

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৬

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৭

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৮

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৯

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

২০