Ritesh Beghi
৯ ডিসেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রচার-প্রপাগান্ডা খাতে আর্থিক বরাদ্দ ২০ গুণ বাড়ালো ইসরায়েল

প্রচার-প্রপাগান্ডা খাতে বাজেট বা অর্থ বরাদ্দের পরিমাণ চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে ২০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভায় ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

গতকাল সোমবার রাজধানী জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। প্রচার-প্রপাগান্ডা খাতকে ‘পাবলিক ডিপ্লোম্যাসি খাত’ উল্লেখ করে তিনি জানিয়েছেন, আগামী ২০২৬-’২৭ অর্থবছরে এ খাতে ২৩৫ কোটি শেকেল (৭২ কোটি ৯০ লাখ ডলার) বরাদ্দ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রচার-প্রপাগান্ডা বরাদ্দের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় ২০ গুণ।

ইতোমধ্যে ১০০ কোটি শেকেল এ খাতে বরাদ্দ করা হয়েছে এবং আগামী বছর মার্চ মাসের মধ্যে বাকি অর্থ বরাদ্দ করা হবে উল্লেখ করে গিদেওন সার বলেন, “নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি আরও উজ্জল করতে এই অর্থ ব্যবহার করা হবে। এটা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অংশ। কারণ জাতীয় ও আন্তর্জাতিক জনমত যদি ইসরায়েল-বিরোধী অবস্থান নেয়, তাহলে স্বাভাবিভাবেই তা সরকারের কাজকর্মে প্রভাব ফেলবে।”

প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা প্রায় ২ বছরের সামরিক অভিযানের জেরে বৈশ্বিকভাবে তো বটেই দেশের অভ্যন্তরেও ইসরায়েলের ভাবমূর্তিতে ব্যাপক আকারে নেতিবাচক প্রভাব পড়েছে। গত দু্ই বছরে একদিকে বিশ্বের অনেক দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে, তেমনি ইসরায়েলের নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারবিরোধী আন্দোলনে ব্যস্ত ছিলেন।

গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। তার পর থেকেই নিজের আভ্যন্তরীন ও বৈশ্বিক ভাবমূর্তি পুনরুদ্ধারে ব্যস্ত হয়ে উঠেছে ইসরায়েল।

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০