Publisher
২৮ সেপ্টেম্বর ২০২১, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার বুড়িগঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নৌকাবাইচের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ (২৮শে সেপ্টেম্বর) মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিকেল ৪টায় কেরানীগঞ্জের বরিশুর লঞ্চঘাটে এ নৌকা বাইচের উদ্বোধন করেন। এতে ৬০ মাল্লার নৌকা ইভেন্টে শেখ বাড়ী শেখ রাসেল ও তার দল প্রথম স্থান অধিকার করে এবং ১২ মাল্লায় বরিশাল রোয়িং ক্লাব বিজয়ী হয়। এ সময় নৌকাবাইচ দেখতে শরতের পড়ন্ত বিকেলে কয়েক হাজার দর্শনার্থী নদীর পাড়ে ভিড় করেন। এ ছাড়াও অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ভাড়া করে নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গায় ভিড় করেন।

এরপর নৌকা বাইচের পুরস্কার বিতরণ উপলক্ষে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল বলেন, নদীমাতৃক বাংলাদেশের নৌকাবাইচ থাকলে নদী থাকবে। নদী দখল ও দূষণ এর আমাদের সকলকে সোচ্চার হতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে নৌকা বাইচ কিভাবে প্রসার ঘটানো যায় সেই বিষয়ে মন্ত্রনালয়ের পক্ষ থেকে আমরা চিন্তাভাবনা করছি।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকর স্বাগত বক্তব্য ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম,সংসদ সদস্য মো. কামরুল ইসলাম ও হাজি সেলিম বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ অংশে এক মনোজ্ঞ লেজার শোর ও আতশবাজির আয়োজন করা হয়।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পরিকল্পনা করেছি ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম চৌধুরী, ৫৬ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন, ৫৭ নং ওয়ার্ড কমিশনার সাইদুল মাতবর সংরক্ষিত মহিলা কমিশনার শেফালী বেগম সহ বিআইডব্লিউটিএ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য:বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০