admim
২ জুন ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয়া অনন্যা-তন্ময় সাবির ‘ধোকা’

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদকে সামনে রেখে এফডিসিতে নির্মিত হলো ‘ধোকা’ শিরোনামে মিউজিক ভিডিও। কামরুল হাসান সোহাগের কথায় সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কুরাইশী। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী জয়।

মডেল হিসাবে ছিলেন-প্রিয়া অনন্যা,তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন। গানটিতে কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান ও তার টিম। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

সংগীতশিল্পী জয় বলেন, প্রতিটা শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী। আমিও ব্যতিক্রম নই। করোনাকালীন সময়ের পরে আমি ‘ধোকা’ শিরোনামে গানটি করলাম। যখন গানটি ভয়েস দেই স্টুডিওতে তখন সংগীত প্রিয় মানুষগুলো গানটি শুনে প্রসংশা করেন। আশা করছি গানটি দর্শক প্রিয়তা পাবে।

মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, বরাবরই গ্লামার লুকে কাজ করতে আমার বেশ ভালো লাগে। নিজেকে গান্টির মাধ্যমে আরও ফুটিয়ে তুলতে পেরেছি। গানের প্রতিটা জিনিস আমার পছন্দের। বেশ মন দিয়ে ভালোবেসে কাজটা করেছি। ভিন্নভাবে দর্শকরা আমাকে দেখতে পাবে।

‘ধোকা’ শিরোনামে গানটি অসাধারণ নাচের গান। আমি, তন্ময় সাবি, রুমি ও খলনায়ক ডন ভাইয়ের সঙ্গে কাজ করলাম।মিউজিক ভিডিওতে আমাদের রসায়নটা দারুণ ছিলো। কন্ঠশিল্পী জয় ভাইয়ের গাওয়া গানটি খুব ভালো লাগবে দর্শকের।

এ প্রসঙ্গে মডেল তন্ময় সাবি বলেন, ‘গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পীর গায়কী দারুণ হয়েছে। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা, রুমি ও খলনায়ক ডন ভাই। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।’

নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মাণ কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। ‘ধোকা’ গানটি ঈদে মুক্তি পাচ্ছে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০