news desk
১৪ জানুয়ারী ২০২১, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ পেলেন ইমাম হোসেন

এমরান হোসেন লিটনঃ ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক পেলেন পৌর যুবদলের আহবায়ক মো. ইমাম হোসেন পাটওয়ারী।

গতকাল বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইমাম হোসেনকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়।

মো.ইমাম হোসেন রাজনৈতিক জীবনে উপজেলা ছাত্রদলের সাবেক সমাজ কল্যান সম্পাদক, পৌর বিএপির সাবেক যুগ্ম আহবায়ক, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের আহবায়কের দায়ীত্ব পালন ছাড়া ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে পৌরবাসীরকে বিভিন্নভাবে সেবা দিয়েছেন।

মেয়র পদে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে নমিনেশন পাওয়া প্রসঙ্গে মেয়র প্রার্থী ইমাম হোসেন বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আগামী ১৪ ফেব্রুয়ারীর নির্বাচনে আমার বিজয় সু-নিশ্চিত। আমি পৌরসভার সর্বস্তরের জন সধারনের কাছে দোয়া সহযোগীতা ও ভোট চাই।

এদিকে গতকাল থেকে ইমাম হোসেন ধানের শীষ প্রতীক পাওয়ার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও ফরিদগঞ্জ পৌরসভার আনাচে-কানাচে অভিনন্দনের হিঁড়িক ও বিভিন্ন রকম আলাপ-আলোচনার হিড়িক পড়ে।

ইমাম হোসেন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক পাওয়া প্রসঙ্গে মতামত জানতে চাইলে ফরিদগঞ্জ পৌর বিএনপির বিপ্লবী সভাপতি মো: আমানত হোসেন গাজী বলেন, ঈমাম হোসেন একজন যোগ্য লোক। ইতিপূর্বে দলের জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। দল তাকে তার কর্মের জন্য মূল্যায়ন করায় দলকে অনেক অনেক অভিনন্দন। তিনি বলেন আমি ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি, ইমাম হোসেনকে ধানের শীষ প্রতীক কে বিপুল ভোটে জয়লাভ করার জন্য আমার সর্বোচ্চ শক্তি এবং পৌর বিএনপির সর্বোচ্চ সহযোগিতা থাকবে।
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ইমাম হোসেন ধানের শীষ প্রতীক হওয়া প্রসঙ্গে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন বলেন, আমি শুধু উপজেলা যুবদলের সদস্য সচিবই না। ফরিদগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে আমার বাড়ি। ইমাম হোসেনকে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য আমি এবং আমার যুবদলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে তিনি মতামত পোষণ করেন।

প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভা সহ দেশের ৫৬টি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১০

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১১

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১২

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৩

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৫

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

১৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১৮

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১৯

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

২০