news desk
১১ জুন ২০২০, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের সাংবাদিকদের সাথে পরিবার পরিকল্পনা বিভাগের ভার্চুয়াল মিটিং

ফরিদপুর  :: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও প্রাদুর্ভাব মোকাবেলায় পরিবার পরিকল্পনা বিভাগের নানাবিধ কর্মকান্ড অবহিত করার লক্ষ্যে ফরিদপুরের সাংবাদিকদের সাথে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা হতে জুম অ্যাপস ব্যবহার করে প্রায় আধঘন্টাব্যাপী এ সভা চলে। সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থান হতে অনলাইনে কম্পিউটার ও মোবাইল ডিভাইসের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জন্মহার নিয়ন্ত্রণ ও গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবায় যেসব সেবা দেয়া হচ্ছে সে সম্পর্কে সকলের মাঝে তথ্য পৌছানো দরকার।

সভায় সংশ্লিষ্টরা বলেন, জন্মনিরোধক নানা কর্মসূচী ছাড়াও গর্ভবতী মায়েদের বিনামূল্যে সিজার ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিক ও কমিউিনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌছে দেয়া হচ্ছে। এসব ব্যাপারে ভুক্তভোগীদের তথ্য জানা থাকলে তাদের জন্য সেবা পেতে সহজ হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপপরিচালক সরদার মোঃ হান্নান। ফরিদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ ২৬ জন এতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০