news desk
৩০ এপ্রিল ২০২০, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে করোনাকে জয় করে স্বামী-স্ত্রীসহ ঘরে ফিরলেন তিন করোনা যোদ্ধা

ফরিদপুর সংবাদদাতা :: করোনায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রী ও অপর একজন রোগীসহ তারা তিনজন ভর্তি ছিলেন আইসোলশন ওয়ার্ডে। চিকিৎসকদের নিবির পরিচর্যা এবং আন্তরিকতায় অবশেষে করোনায় আক্রান্ত তিনজনেই সুস্থ্য হয়ে ঘরে ফিরলেন। খবরটি প্রকাশ হতেই আবেগ আপ্লূত হয়ে উঠেছে রোগীদের প্রিয়জনেরা। সেইসাথেচিকিৎসক, সেবিকা ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে করোনা কে জয় করা যায় বা যেতে পারে এমন আশার আলো সৃষ্ট হয়েছে।
করোনা কে জয় করে ঘরে ফেরার চাঞ্চল্যকর ঘটনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের। করোনা আইসোলশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা তিন রোগি হলেন নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের স্বামী ও স্ত্রী মোসাঃ জেসমিন(৩২) ও আব্দুল খলিল ব্যাপারী (৪৮)। অপরজন হলেন একই জেলার বোয়ালমারী উপজেলার মোঃ শাহাবুদ্দিন(৪৭)।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা এই তিন রোগিকে ছাড়পত্র ও ফুল দিয়ে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। সুস্থ্য হয়ে যাওয়া তিন রোগি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তিন রোগি বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নার্স ও চিকিৎসকদের ভালো সেবা পেয়ে আমরা মুগ্ধ। আমরা চিরকৃতজ্ঞতা জানাই তাদের সকলকে। তারা আরও জানান, দেশের অন্যসব হাসপাতালে নার্স ও চিকিৎসকদের নিয়ে নানা কথা শোনা গেলেও ফমেক হাসপাতালের নার্সরা অত্যন্ত বিনয়ী ও ডাক্তারাও আরও আন্তরিক ছিলেন।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বুলু সাংবাদিকদের জানান, দুদফায় তাদের করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসার পরে বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের তিনজনকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তারা বাড়ি ফিরে যান। তিনি বলেন এর মধ্যে স্বামী-স্ত্রী মোসাঃ জেসমিন ও আব্দুল খলিল ব্যাপারী ভর্তি হয়েছিলেন গত ১৮ এপ্রিল ও অপরজন মোঃ শাহাবুদ্দিন ভর্তি হয়েছিলেন ১৩ এপ্রিল।
বিদায়ের মূহুর্তে নার্স ও চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ আসাদুল সুমন, ডাঃ কামরুজ্জামান, সেবিকা আফসানা আক্তার, কাকলি খাতুন, মর্জিনা খাতুন, লাভলী আক্তার, রেহেনা ও ফারজানা।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হওয়ার পর ফমেক হাসপাতাল থেকে হয়ে ভালো হওয়ার এমন খবরে জনসাধারনের মাঝে করোনা ভীতি অনেকটাই দূর হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এদিকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলশন ওয়ার্ডে দুই জন করোনা রোগি ভর্তি রয়েছেন। আর ৫জন রোগি করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০