news desk
২০ এপ্রিল ২০২০, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ১৯ জনের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো পিসিআরের কার্যক্রম

ফরিদপুর সংবাদদাতা :: ফরিদপুরে মেডিকেল কলেজে শুরু হলো করোনা ভাইরাস শনাক্ত পরীক্ষার কার্যক্রম। সোমবার সকাল ১০টা থেকে ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ তলায় করোনা পরীক্ষার জন্য পিসিআর (পলিমার্স চেইন রি-অ্যাকশন) যন্ত্র স্থাপন করা হয় ল্যাবে। আর সেখানেই শুরু করা হলো প্রথম দিনে ১৯ জনের নমুনা নিয়ে এই করোনা ভাইরাস পরীক্ষা।

এসময় উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ ছিদ্দিকুর রহমান,  বিএমএ এর সভাপতি ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান বুলু, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম প্রমুখ।

ফমেক সূত্রে জানাগেছে আপাতত ফরিদপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত নমুনা দিয়ে এ পরীক্ষা শুরু করা হবে। পরে আশপাশের কয়েকটি জেলা তাদের সুবিধা অনুযায়ী এ ল্যাব থেকে করোনা শনাক্ত পরীক্ষা করাতে পারবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এরই মধ্যে নমুনা পরীক্ষার জন্য ঢাকা থেকে এক হাজার কিট এসে পৌঁছেছে ফরিদপুর মেডিকেল কলেজে।

ল্যাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম। এ ছাড়া ল্যাব পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. ওয়াদুদ মিয়া এবং বায়ো কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কাদের।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা দিয়ে আমরা সোমবার সকাল ১০টা হতে শুরু করলাম করোনা ভাইরাস পরীক্ষা। আজ এখান থেকে ফরিদপুর জেলার নমুনা পরীক্ষা দিয়ে শুরু করা হলেও পরে আশপাশের অন্যান্য জেলার নমুনাও পরীক্ষা করা হবে এখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০