news desk
১৫ সেপ্টেম্বর ২০১৯, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও ‘জর্ডান উপত্যকা’ দখলের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সৌদি আরব প্রতিনিধি ঃ ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও সেদেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কর্তৃক জর্ডানের উপত্যকা দখলের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

গোলাম মসীহ বলেন, ফিলিস্তিনে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট রেজুলেশন এর বাস্তবায়ন, রোড ম্যাপ ও আরব শান্তি পরিকল্পনার গুরুত্ব সর্বাধিক। বাংলাদেশ ওআইসি ও জাতিসংঘের সদস্য হিসেবে ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাবে। তিনি আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ তাদের মূল বক্তব্যে এ বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

এই জরুরী সভায় সৌদি আরব ছাড়া ও তুরস্ক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন সহ আরও ২০ টি দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ যোগদান করেন।

সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ইব্রাহিম আবদুল আজিজ আল- আসাফ। সভায় ফিলিস্তিন বিষয়ে যে রেজুলেশনটি গৃহীত হয় এবং জাতিসংঘের আসন্ন সাধারন পরিষদের সম্মেলনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি সদস্য রাষ্ট্র সমূহকে কথা বলার অনুরোধ জানিয়ে দেয়া বাংলাদেশের প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে অন্তর্ভুক্ত হয়। ফিলিস্তিন ইস্যু ছাড়াও সম্প্রতি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের তেলক্ষেত্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং এ বিষয়ে একটি পৃথক রেজুলেশন গ্রহণ করা হয়।

সভা শেষে রাষ্ট্রদূত ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন এর সাথে সাক্ষাৎ করেন ও আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য গঠিত আন্তর্জাতিক কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পত্র তুলে দিলে মহাসচিব সানন্দচিত্তে তা গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০