Publisher
২১ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো হয়।

পর্তুগালও রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল এবং সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এক্সে এক বার্তায় বলেন, ‘আজ ফিলিস্তিনি ও ইসরায়েলিদের শান্তির আশা এবং দুই রাষ্ট্র সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার ঘোষণা করেছেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে।

কার্নি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে লিখেছেন, ‘কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র উভয়ের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি তৈরিতে আমাদের অংশীদারির প্রস্তাব দিচ্ছে।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ জানিয়েছেন, অস্ট্রেলিয়া ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’কে স্বীকৃতি দিয়েছে।

এ স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য এবং তাদের দশকব্যাপী রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার জন্য এক মাইলফলক, যেখানে সবচেয়ে শক্তিশালী পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে এসেছে, এটি কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনাভিত্তিক শান্তি চুক্তির অংশ হিসেবেই হওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০