Publisher
২৮ এপ্রিল ২০২৩, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিল্মফেয়ারে ‘গাঙ্গুবাইয়ের’ জয়জয়কার, সেরা অভিনেত্রী আলিয়া

বিনোদন ডেস্ক: যে সিনেমাকে তার গল্প ও নাম নিয়ে মুক্তির দুদিন আগেও মামলা মোকদ্দমায় জেরবার হতে হয়েছিল, সেই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জয়জয়কার এবারের হুন্দাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে।

সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ ১০ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির এ সিনেমা। আর গাঙ্গুবাই চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নায়িকা আলিয়া ভাট।

এছাড়া সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা গল্পসহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ভূমি পেডকেনকরের ‘বাধাই দো’ সিনেমাটি।

ফিল্মফেয়ারের এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে। আর সেরা গায়ক, গীতিকার এবং সেরা অ্যালমাবের পুরস্কার জিতে নিয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার জমাকলো সন্ধ্যায় মুম্বাইয়ের ‘জিও ওয়ার্ল্ড কনভেনশস সেন্টারে’ পুরস্কার ঘোষণা করা হয়। সঞ্চালনা করেন তারকা সালমান খান।

অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে আলো ছড়িয়েছেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, টাইগার শ্রফসহ হালের নায়ক-নায়িকারা। ছিলেন রেখা, অনিল কাপুরের মত বর্ষীয়ানরাও। এছাড়া নাচে-গানে পারফর্ম করে অনুষ্ঠান মাতিয়ে তোলেন, ভিকি কৌশল, টাগার, জাহ্নবী এবং জ্যাকুলিন ফার্নান্দেজের মত তারাকারা।

ফিল্মফেয়ার পেলেন যারা

সেরা চলচ্চিত্র: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।

সেরা চলচ্চিত্র (সমালোচক পুরস্কার): বাধাই দো।

সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)।

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)।

সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার): সঞ্জয় মিশ্র (ভাধ)।

সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার): ভূমি পেডনেকর (বাধাই দো), টাবু (ভুল ভুলাইয়া ২)।

সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)।

সেরা পার্শ্ব অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিও)।

সেরা পার্শ্ব অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)

সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)

সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী ও হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)

সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী (বাধাই দো)

সেরা নবাগত (পুরুষ): অংকুশ গেদাম (ঝুন্ড)

সেরা নবাগত (নারী): আন্দ্রেয়া কেভিচুসা (আনিক)

সেরা নবাগত পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (ভাধ)

আজীবন সম্মাননা: প্রেম চোপড়া

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গায়ক: অরিজিৎ সিং (কেসারিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা গায়িকা: কবিতা শেঠ (যুগ যুগ জিও)

আরডি বর্মন পুরুস্কর, মিউজিক ট্যালেন্ট: জাহ্নবী শ্রীমংকর (ঢোলিডা, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা

সেরা সম্পাদনা: নিনাদ খানোলকার (অ্যাকশন হিরো)

সেরা কস্টিউম ডিজাইন: শীতল শর্মা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জী (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা কোরিওগ্রাফি: ক্রুতি মহেশ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম ভেদা)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০