admim
৮ জুলাই ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত ভাঙছে বেড়িবাঁধ25

ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত, ভাঙছে বেড়িবাঁধ

জেলা প্রতিনিধিঃ গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টির কারণে ফেনী শহারের অধিকাংশ রাস্তাই হাঁটু পানির নিচে। এতে চরম দুর্ভোগে পড়েছে ফেনীবাসী।

ফেনী আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পানিতে ডুবে গেছে শহরের এসএসকে রোড, একাডেমি রোড, পাঠানবাড়ী রোড, নাজির রোড, মিজান রোড, কলেজ রোড, শান্তি কম্পানি রোড, কদলগাজী রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকা। শহরে রিকশা, ভ্যান ছাড়া তেমন কোনো যানবাহন দেখা যায়নি।

ফলে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়।
শহরের বেসরকারিভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিকী পরীক্ষা বাতিল করা হয়েছে বলে শিক্ষা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে।

এদিকে টানা বৃষ্টিতে ফেনীর পশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ আংশিক ভেঙে গেছে।

এতে কয়েকটি দোকান নদীর পানিতে বিলীন হয়ে গেছে।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেছেন, এ বৃষ্টিপাত আগামী দুই দিন থাকতে পারে। টানা বৃষ্টির কারণ সীমান্তবর্তী মুহুরী, কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, আজ বেলা ১২টার দিক কহুয়া নদীর বাঁধের ওপর দিয়ে পানি লোকালয়ে ঢুকছে। তবে এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০