admim
৫ মে ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের বলিউডে এই দক্ষিণী রূপসী

বিনোদন ডেস্ক : দক্ষিণের পর এবার যেন বলিউড দখল করতে চলেছেন শ্রীলীলা। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানের পর রীতিমতো সেনসেশন হয়ে গেছেন তিনি, আসছে একের পর এক সিনেমার প্রস্তাব।

বলিউড থেকেও প্রস্তাব আসা বেড়েই চলেছে এই দক্ষিণী রূপসীর। অনুরাগ বসুর রোমান্টিক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন শ্রীলীলা, এতে তার বিপরীতে থাকছেন কার্তিক আরিয়ান।

এবার তাকে নিয়ে বড় চমক দিতে চলেছেন ‘ড্রিম গার্ল’ ও ‘ড্রিম গার্ল ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া নির্মাতা রাজ শান্ডিল্য।

শোনা যাচ্ছে, রাজের পরবর্তী ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বাঁধবেন শ্রীলীলা। যদিও ছবির নাম বা অফিশিয়াল ঘোষণা এখনো আসেনি, তবু ইন্ডাস্ট্রিতে খবর, এটি হতে চলেছে একটি পূর্ণাঙ্গ বিনোদনধর্মী ছবি। যেখানে থাকবে রোমান্স, কমেডি ও ড্রামার সংমিশ্রণ।

এ ছাড়া সম্প্রতি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গেও দেখা গেছে শ্রীলীলাকে। ইনস্টাগ্রামে মহাবীর লিখেছেন, ‘আনন্দ এল রাইয়ের জাদুভরা কাহিনিতে শ্রীলীলার সৌন্দর্য ও প্রতিভা দেখার অপেক্ষায়।’ সেই পোস্টকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি এবার রাইয়ের ক্যাম্পেও দেখা যাবে শ্রীলীলাকে?

বর্তমানে শ্রীলীলার হাতে আছে বেশ কয়েকটি প্রকল্প—‘মাস উতরা’, ‘পরাশক্তি’ ও ‘লেনিন’। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা ব্যস্ত রয়েছেন ‘সুন্দরী’ ছবির শুটিংয়ে, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর।

একাধিক শীর্ষ পরিচালকের আগ্রহেই বোঝা যাচ্ছে, এই দক্ষিণী রূপসীকে ঘিরে আগামীর হিন্দি সিনেমায় রয়েছে বড় কিছুর অপেক্ষা। বলিউডে শ্রীলীলার দাপট কতটা জমে উঠবে, তা সময় বলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০