news desk
৫ মে ২০২০, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে একটি রপ্তানীমূখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, অন্তিম নিটিং ডাইয়িং এন্ড ফিনিশিং লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করে। পোশাক কারখানাটিতে কোন কোন শ্রমিকের ১ মাস আবার কারো ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। মঙ্গলবার বিকাশের মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিল। মঙ্গলবার সারাদিন পার হয়ে গেলেও মালিকপক্ষ বিকাশের মাধ্যমে বেতন না পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানা থেকে বের যায় বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রূপগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে রূপগঞ্জ থানা কাঁচপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০