Publisher
২ জুন ২০২১, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ : অধ্যক্ষ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার পাশে থাকা মেসে থাকা সপ্তম শ্রেণির মাদ্রসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওঃ আবদুর রহমান মিন্টু (৩২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা অধ্যক্ষ আবদুর রহমান মিন্টু উপজেলার বিহার ইউনিয়নের পার লক্ষ্মীপুর চাঁনপাড়ার মৃত সোলাইমান আলীর ছেলে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়ার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ)।

১ জুন মঙ্গলবার রাত আটটার দিকে শিবগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ২ জুন বুধবার দুপুর ১২টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসাটি আবাসিক। সেখানে ১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকতো। তাদের সঙ্গে ওই ছাত্রীও লেখাপড়া করতো। হলরুমের পাশেই সপরিবারে বাস করেন মাও. আবদুর রহমান মিন্টু।
ঘটনার দিন ৩০ মে রাতে ছাত্রীরা সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় আড়াইটার দিকে মাও. মিন্টু হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি -ধামকী দেন।
পরদিন ওই ছাত্রী তার বাড়িতে মোবাইল ফোনে কান্নাকাটি করে বিস্তারিত বলে। এ কারণে পরিবার থেকে লোকজন গিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে মেয়েটি তার দাদিকে বিস্তারিত ঘটনা জানায়। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে আবদুর রহমান মিন্টুকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাতেই মাদ্রাসা শিক্ষক মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, এর আগেও তিনি ওই মাদ্রাসার আরও তিন-চারজন ছাত্রীকে একই কায়দায় ধর্ষণ করেছেন বলে পুলিশকে জানান। মান-সম্মানের ভয়ে ওইসব ছাত্রীর পরিবার আইনের আশ্রয় নেয়নি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০