Publisher
৬ জুন ২০২১, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত জুয়াড়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার ( ৪ জুন ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদরের নাটাইপাড়া বউবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- বগুড়া সদরের মালতিনগরের আফতাব মিয়ার ছেলে শাহিন মিয়া (২৩) ও মৃত আবুল হোসেনের ছেলে আকবর আলী (৪৬), গাবতলী উপজেলার সোনারায়ের মৃত শায়েদজামার ছেলে এরশাদ (৩২), সোনাতলা উপজেলার মুলবাড়ির মৃত মকবুল প্রামাণিকের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), গাইবান্ধা জেলার চুনিয়াকান্দির শহিদুল ব্যাপারীর ছেলে হাফিজার রহমান (৪৬), একই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে জেলাল মিয়া (২৮) ও একই জেলার কুঠিপাড়ার মৃত নিরবকরের ছেলে দুদু মিয়া (৫৮)।

৫ জুন শনিবার দুপুরে র‌্যাবের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বান্ডিল তাস, ছয়টি মোবাইল, ১০টি সিম ও নগদ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে র‌্যাব ১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার কিশোর রায় বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আটক সাতজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০