Publisher
১৮ সেপ্টেম্বর ২০২১, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৯-২০ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৯-২০ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি, মোস্তফা জাহাঙ্গীর ব্রাদার্স’র পরিচালক মুস্তফা মাহমুদ সাওন। এসময় জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি খাজা আবু হায়াত হিরু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সার্জিল আহম্মেদ টিপু, কোষাধ্যক্ষ শামীম কামাল, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু গোল্ড কাপ ১ম বিভাগ ফুটবল লীগ ২০১৯-২০ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ তারেক সংঘ। তারা ডিউক মেমোরিয়াল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হয়। এদিকে জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা যায়, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০