news desk
২৬ ফেব্রুয়ারী ২০২১, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
২৬ ফেব্রæয়ারি শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাহজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের ক্ষিতিশ দাসের ছেলে কালিদাস (৭০), শেরপুর পৌর শহরের গোসাইপাড়ার গিরেন মহন্তের ছেলে সুদয় মোহন্ত(৪২), টাউনকলোনী এলাকার মৃত নাদু মন্ডলের ছেলে মো হারেজ(৪৩) ও ধুনট উপজেলার আনারপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ জামাল(৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা শেরপুরের দিকে যাচ্ছিল। মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে স্পিডব্রেকারে ব্রেক করলে পেছন দিক থেকে আসা গাইবান্ধাগামী একটি শাওন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৬৩৯৭) সজোরে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় অটোরিক্সা। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে। এ বিষয়ে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

দীপক কুমার সরকার
বগুড়া প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০