news desk
১৯ মার্চ ২০২১, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী উপলক্ষে নাসির নগরে দেয়ালিকা প্রকাশ

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার জাতীয় শিশু দিবসে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী দেয়ালিকা প্রদর্শনের ফিতা কেটে এর উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক,অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহজারুল ইসলাম ভুইয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়াসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেয়ালিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে উপজেলার সকল কলেজ,মাধ্যমিক,প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতের লেখা ছোটগল্প,প্রবন্ধ ও কবিতা স্থাপন পায়। এটি নাসিরনগর উপজেলায় এই প্রথম একযোগে স্বাস্থ্যবিধি মেনে দেয়ালিকা প্রকাশিত হয়। নানা রঙের বঙ্গবন্ধুর ছবি একেঁ বিভিন্ন নামে দেয়ালিকার শোভাবর্ধনও করা হয়। স্ব – স্ব বিদ্যালয়ের নাম লেখা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে দেয়ালিকা সাজিয়ে রাখা হয়। এসময় অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে আগতরা দিনব্যাপী দেয়ালিকাগুলো ঘুরে ঘুরে দেখেন। একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান,এ যুগে আমরা ডিজিটালের পাশাপাশি পুরোনো ঐতিহ্য ধরে রাখতে ও সাহিত্য চর্চাকে আরো বেগমবান করতে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর অনুপ্রেরণায় শিক্ষার্থীদের অবসর সময়কে কাজে লাগাতেই এ উদ্যোগ।এ উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন,স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকীতে দেয়ালিকা প্রকাশ করায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি ধন্যবাদ জানান।

আকতার হোসেন ভুইয়া
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০