Publisher
২৩ জুন ২০২২, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্যায় পানিবন্দী সিলেটবাসীর পাশে ছাত্রলীগ

সিলেট প্রতিনিধি: সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। সিলেটবাসীর এই দুর্যোগে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুরু থেকেই সিলেটবাসীর পাশে দাঁড়ায় ছাত্র সংগঠন ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক সবুর খান কলিন্স, ঢাবি ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমসহ প্রায় ৩০জনের একটি টিম ১৯ জুন থেকে সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ , বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে ঘরবন্দি ২০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার মাম পানি, দুটি কেক, ওর স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

এই টিমের অন্যতম উদ্যোক্তা সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘দেশের প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা । করোনা থেকে শুরু করে সকল দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে।’

সিলেটের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নৌকাযোগে বৃষ্টিতে ভিজে বন্যার্তদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছেন টিমের সদস্যরা।

ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে সবুর খান কলিন্স বলেন, ‘ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে সিলেট অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি।’

ত্রাণ বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতৃবৃন্দ জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি সন্জিত চন্দ্র দাস জানান, ‘যতদিন প্রত্যেকটি মানুষ স্বাভাবিক জীবনে না ফিরবে, ততদিন মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঘরে ফিরবে না। প্রথম দিনে এক হাজার ও দ্বিতীয় দিনে আরও এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০