news desk
১২ মে ২০২০, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাইঁ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ বাজারে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

স্থাণীয় সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দফাদার ব্রীজ বাজারের চা বিক্রেতা মনিরুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পার্শ্ববর্তী নজরুল ইসলাম খানের দোকান ঘরটি অর্ধেক পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে মনিরের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

চা বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আমার দোকান ঘরে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে দোকান ঘরে আগুন লেগে মালামালসহ ঘরটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

অপর দোকানদার নজরুল ইসলাম জানান, আগুনে আমার মুদি দোকান ঘরের অর্ধেক পুড়ে গেছে। এতে আমার কিছু মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকা।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রনে এনেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মনিরের চায়ের দোকানে থাকা সৌর বিদুৎতের ব্যাটারী অথবা গ্যাস সিলিন্ডার বাস্প হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি দোকানে আনুমানিক দের লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০