news desk
৬ মে ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে মোবাইল কোর্ট পরিচালনা, ৫৩ হাজার টাকা জরিমানা আদায়

বরিশাল সংবাদদাতাঃ বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (৬ মে )সকাল থেকে বরিশাল মহানগরীতে চৌমাথা মোড়, নথুল্লাবাদ, বাংলা বাজার, আমতলার মোড়, কাঠপট্টি বেটতলা বাজার, ফকির বাড়ি ও চকবাজার, গীর্জা মহল্লা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয় করার অপরাধ পতিহত করার লক্ষ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠান কে মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান।

অভিযান পরিচালনাকালে এসময় ১৩০ টাকার হেক্সিসল ২০০ টাকায় বিক্রি করার অপরাধে সদর রোডের মেডিসিন প্লাস নামক একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, সুমন মেডিকেল হল নামক একটি পাইকারি ঔষধের দোকান থেকে মূল্যবৃদ্ধির ফলেই মূলত পুরো বরিশাল শহরে হেক্সিসলের খুচরা মূল্য বেশি। নগরীর ফকির বাড়ি রোডে সুমন মেডিকেল হলে গিয়ে দেখা যায়, ১১৫ টাকা পাইকারি মূল্যে কেনা হেক্সিসল (যার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা) ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। উপস্থিত একাধিক ফার্মেসি দোকানদার ও দোকান কর্মচারীদের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করা হয়। এসময় দেখা যায় অন্যান্য পণ্যের বিক্রি রশিদ থাকলেও উর্ধ্বমূল্যে বিক্রির কারণে হেক্সিসল বিক্রির কোন রশিদ নেই। পরবর্তীতে সুমন মেডিকেল হলের প্রোপ্রাইটর রফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে পরবর্তীতে আর এ ধরনের কাজ করবেন না বলে জানান। হেক্সিসল অধিক মূল্যে বিক্রির জন্য এ সময় তাকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা ছিল র‍্যাব-৮ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের আলাদা আলাদা দুটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০