news desk
৩১ মে ২০২০, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ষার শুরুতেই যমুনায় ভাঙন, আতঙ্কে রাত কাটাচ্ছে এলাকাবাসী

মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধিঃ গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আর এ পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর পূর্ব পাড়ে শুরু হয়েছে এ ভাঙন।

কোন ভাবেই যেন শান্ত হচ্ছে না ভয়াবহ আগ্রাসী রূপ ধারণকারী রাক্ষুসে যমুনা। ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি। আতঙ্কে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। যেন দেখার কেউ নেই। করোনা আতঙ্কের মাঝে এ যেন মরার উপর খাঁড়ার ঘা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি, কষ্টাপাড়া, ভালকুটিয়া, চিতুলিয়াপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এসব এলাকার লোকজন। ভাঙনের ফলে প্রতিবছর বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।

মানচিত্র থেকে মুছে যাচ্ছে একের পর এক গ্রাম। গত কয়েক দিনের ভাঙনে বেশ কয়েকটি ঘরবাড়ি নদী গর্ভে চলে গেছে। হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল, মন্দিরসহ শত শত পাকা-আধা পাকা ঘরবাড়ি।

স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অত্যাধুনিক ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে এই ভাঙন সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা ভাঙন রোধে বাঁধ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ নিচ্ছে না। নেয়া হচ্ছে না ভাঙন রোধে স্থায়ী কোনও ব্যবস্থা।

প্রতিবছর টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো জিও ব্যাগ ফেললেও তা কোনও কাজেই আসছে না। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০