Ritesh Beghi
১৩ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

অনেক কারণেই ছবিটি বিশেষ। প্রথমত এটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। অস্কারজয়ী এ নির্মাতার ছবি নিয়ে বিশ্বজোড়া দর্শকের আলাদা আগ্রহ থাকে। তারওপর ছবিটি নির্মিত হয়েছে গ্রিক মহাকাব্য থেকে। আবার এ ছবিতে আছেন হলিউডের একঝাঁক তারকা। এখানেই শেষ নয়, ‘দ্য ওডিসি’ হলো সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত পৃথিবীর প্রথম ছবি।

এত এত বিশেষত্ব জড়ানো ছবিটি দেখার অপেক্ষায় বাংলাদেশের দর্শকও। তাদের জন্যই সুখবর দিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে (১৭ জুলাই) তাদের সবগুলো শাখায় মুক্তি পাবে ‘দ্য ওডিসি’।

এরই মধ্যে স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদের কাছ থেকেও জানা গেল, তাদের প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য ওডিসি’।

‘দ্য ওডিসি’র দৃশ্য

সোমবার এক বার্তায় মেসবাহ বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র চার দিন। এরপরই বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ্ব মুক্তির সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্য ‘দ্য ওডিসি’। নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ্বাসী। তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’ সিনেমাটির প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।”

মুক্তির আগে যথাসময়ে স্টার সিনেপ্লেক্সে চালু হবে অগ্রিম টিকিট বিক্রি। স্টারের সঙ্গে দেশের অন্য মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি চলবে কিনা, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ‘দ্য ওডিসি’র প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, শার্লিজ থেরন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন নোলানের স্ত্রী এমা থমাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১০

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১১

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১২

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৩

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৪

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৫

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৬

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৭

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৮

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৯

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

২০