Publisher
৭ মে ২০২৩, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“বাংলাদেশ ইমপ্যাক্ট ফান্ড – দক্ষিণ” নামক একটি তহবিল গঠনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: “বাংলাদেশ ইমপ্যাক্ট ফান্ড – দক্ষিণ” নামক একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড প্রতিষ্ঠানিক ফান্ডস (এএএমসিএমএফ) এর প্রেসিডেন্ট ডক্টর হাসান ইমাম।

খুলনা গোপালগঞ্জসহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সার্বিক অর্থ-সামাজিক উন্নয়নকে সহযোগিতা করার উদ্দেশ্যে খুলনা-০২ এর সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

খুলনা চেম্বার অফ কমার্স প্রেসিডেন্ট কাজী আমিনুল হকের নেতৃত্বে আয়োজিত একটি অনুষ্ঠানে খুলনা অঞ্চলের ব্যবসায়ী এবং স্থানীয় মান্যগণ্যব্যক্তিদের সঙ্গে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মাসেতু উদ্বোধন দক্ষিণ অঞ্চলের জন্য একটি বিশাল মাইলফলক বলে উল্লেখ করে শেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, পদ্মাসেতু বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাড়িয়েছে তাই শুধু নয়, ব্যাপক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে। সরকার খুলনা, গোপালগঞ্জসহ অন্যান্য জেলা গুলিতে স্বাস্থ্যসেবা, কৃষি এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এই কর্মকান্ডের সঙ্গে বেসরকারিখাতের অংশগ্রহণ প্রয়োজন। ব্যবসায়ীদের স্বস্ব প্রক্রিয়ায় সর্বসাধারনের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পুঁজিবাজার দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এই উন্নয়নের অংশীদার হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ডক্টর হাসান ইমাম বলেন, ফান্ডটি আঞ্চলিক খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সবুজায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক কার্যক্রমের ডিজিটালাইজেশন অর্থায়নে ভূমিকা রাখবে। তহবিলটি-২০২৩ সালে প্রাথমিক ২০০ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে কাজ করবে এবং আগামীতে সাফল্যের সাথে আরও সম্প্রসারিত হতে পারে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলেরপরেপর্যায়ক্রমেউত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চলেও একইধরনের“ইমপেক্টফান্ড” গঠনের উদ্যোগ নেওয়া হবে এই অঞ্চলগুলোর স্থানীয় চেম্বার অব কমার্স, ব্যবসায়ী এবংনেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে।এই ধরনের সময়োপযোগী ফান্ড আগামীতে দেশের, জনগনের এবং একইসাথে পুঁজিবাজারের উন্নয়নেও একটি নতুন মাত্রা সংযোজন করবে বলে ডক্টর হাসান ইমাম আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০