Ritesh Beghi
১৯ জানুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান অবজারভার

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রের ভাষ্য, বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি।

সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেই। প্রসঙ্গত, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০