admim
১৫ জুন ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ রাষ্ট্রদূত পরিচয়পত্র আলজেরিয়া25

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা তার পরিচয়পত্র পেশ করছেন

নিজস্ব প্রতিবেদক : আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাৎ করে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা তার পরিপয়পত্র পেশ করেছেন।

গত ১২ জুন আলজিয়ার্সে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত নাজমুল হুদা।

আলজিয়ার্সের বাংলাদেশ দূতাবাস জানায়, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান এবং আলজিয়ার্সে তার দায়িত্ব পালনকালে সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। তাদের মধ্যে হওয়া আলোচনায় মন্ত্রী আত্তাফ বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরএবং প্রাণবন্ত করার জন্য বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, বৈজ্ঞানিক সহযোগিতা, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোর জন্য সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির সাফল্য কামনা করেন। তিনি ওআইসি, ন্যাম এবং জাতিসংঘের মতো বহুপাক্ষিক ফোরামে দুই দেশের মধ্যে প্রশংসনীয় সহযোগিতার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও চেতনায় সহযোগিতার গতি বজায় রাখার জন্য তার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত নাজমুল হুদা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন এবং আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি গত ৪ ফেব্রুয়ারি আলজিয়ার্সে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিতীয় পররাষ্ট্রসচিবের পর্যায়ের সভা অনুষ্ঠানের জন্য আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করে তুলেছে।

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের কথা স্মরণ করিয়ে দেন। মন্ত্রী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে নিকট ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি আলজেরিয়ার দৃঢ় সমর্থনের জন্য রাষ্ট্রদূত আত্তাফকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, আলজেরিয়া রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে দ্রুত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবর্তনের জন্য তার সমর্থন আরও জোরদার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০