Publisher
১৮ এপ্রিল ২০২১, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারায় লকডাউন মেনে চলার পরামর্শ, চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ সারাদেশব্যাপী  করোনাভাইরাস রোধে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলার পরামর্শ দেওয়াতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে । তিনি নিজের নিরাপত্তা ও বিচারের দাবি জানিয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানায় নথিভূক্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে ইউনিয়নের একতারিয়া বাজারে যান। বাজারে লোকজনরে সমাগম দেখে তিনি করোনভাইরাসের ভয়াবহতা সর্ম্পকে অবহিত এবং এই বিষয়ে সরকারের জারি করা লকডাউন মেনে চলার পরামর্শ দেন। এসময় সেখানে থাকা মাহিরুল ইসলাম (৩২) নামের স্থানীয় একজন বখাটে যুবক চেয়ারম্যানের সঙ্গে তর্কে জড়ান। তাঁদের পক্ষে লকডাউন মানা অসম্ভব বলে মন্তব্য করেন। লকডাউন সরকারের আন্দোলন দমানোর একটি কৌশল বলেও মন্তব্য করেন। এক পর্যায়ে তাঁর সঙ্গে স্বানীয় আরও কয়েকজন যুবক যোগ দেন। তাঁরা চেয়ারম্যানকে সরকার ও প্রশাসনের দালাল বলে আখ্যা দিয়ে লাঠি ও রড় নিয়ে মারতে তেড়ে আসেন। পরে স্থানীয় কিছু লোকজন এসে চেয়ারম্যানকে উদ্ধার করেন।

পরে বখাটে মাহিরুল ইসলামসহ অন্যরা চেয়ারম্যানকে সুযোগ বুঝে হত্যা করা হবে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। নিরুপায়ে চেয়ারম্যান রাতে থানায় এসে বখাটে মাহিরুল ইসলামসহ চার যুবকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা মেরে ফেলতে পারে বলেও আশংকা করেন চেয়ারম্যান। চেয়াম্যান মোস্তফা কামাল বলেন, ওরা এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসাবে পরিচিত। লোকজনের ভালোর জন্য পরামর্শ দিতে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন।

এই বিষয়ে বখাটে মাহিরুল ইসলামসহ অন্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তাঁদের স্বজনেরাও কোনো মন্তব্য করতে চাননি। তাঁদের ভাষ্য, ওই ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন।

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ চেয়ারম্যানের সাধারণ ডায়েরি নথিভূক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা যোগিপাড়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলী আকবর সাথে যোগাযোগ করা হলে তিনি      মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন, জিডির কপি হাতে পেয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০