news desk
৬ জুন ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা ভবানিগঞ্জ রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

বাগমারা প্রতিনিধিঃ  ভবানীগঞ্জ পৌরবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে। সামান্য বৃষ্টিতে হাটু পানি বেঁধে যেতো পৌরসভার এই প্রধান রাস্তায়। যানবাহন সহ লোকজনের চলাচলে কষ্টের শেষ ছিলনা। সেই কষ্ট দূর করতেই বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করা হলো।

শনিবার প্রধান অতিথি হিসেবে ভবানীগঞ্জ কলেজ মোড় হতে জিরোপয়েন্ট হয়ে ব্রীজঘাট ও চাঁনপাড়া গোডাউন মোড় পর্যন্ত রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সহকারী প্রকৌশলী লিটন মিঞা, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুৃুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবুন্দ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানারা বেগম প্রমুখ।

ভবানীগঞ্জ কলেজ মোড় হতে জিরোপয়েন্ট হয়ে ব্রীজঘাট ও চাঁনপাড়া গোডাউন মোড় পর্যন্ত রাস্তাটির কার্পেটিং কাজে ব্যয় হবে প্রায় ৪৬ লাখ টাকা। উদ্বোধন শেষে করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০