Ritesh Beghi
১১ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যৌনবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে লাখ লাখ কনডম বিনামূল্যে বিতরণের পরিকল্পনা করেছে দেশ দুটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে দেশটিতে আসা সমর্থকদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণ করা হবে। সিফিলিস, গনোরিয়া, এইচআইভিসহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি কমাতে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ, নাইটক্লাব ও বিনোদনকেন্দ্রে কনডমের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্রও বিতরণ করা হবে।

২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর তিনটি শহর—মেক্সিকো সিটি, জালিস্কো ও মনতেরেতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো ৪০ থেকে ৫০ লাখ এবং ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় ২০ লাখ কনডম সরবরাহের প্রস্তুতি নিয়েছে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোকসানা ত্রেহো বলেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু কনডম বিতরণ নয়, বরং নিরাপদ যৌন আচরণ, সংক্রমণের ঝুঁকি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে মানুষকে সচেতন করা।

তিনি জানান, বিমানবন্দর ও দর্শনার্থীদের প্রবেশপথে বিশেষ বুথ স্থাপন করা হবে। এছাড়া সমর্থকদের ভিড় হয় এমন বিভিন্ন বিনোদনকেন্দ্র এবং ফিফা ফ্যান ফেস্টিভ্যালেও কনডম ও সচেতনতামূলক তথ্যপত্র বিতরণ করা হবে।

ত্রেহো আরও বলেন, যৌনমিলনের সময় দুর্ঘটনাবশত কনডম ছিঁড়ে গেলে মানুষ নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (পিইপি) চিকিৎসা নিতে পারবে, যা সময়মতো গ্রহণ করলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

অন্যদিকে, কানাডার টরন্টো পাবলিক হেলথও ‘কনডমটু’ কর্মসূচির আওতায় বিশ্বকাপ-থিমের বিশেষ কনডম ও নিরাপদ যৌনস্বাস্থ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ শুরু করেছে। এসব সামগ্রী সংস্থাটির পরিচালিত চারটি যৌনস্বাস্থ্য ক্লিনিকে পাওয়া যাচ্ছে।

টরন্টো পাবলিক হেলথের মতে, নিয়মিত কনডম ব্যবহার যৌনবাহিত ও রক্তবাহিত সংক্রমণ, এইচআইভি এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০