Ritesh Beghi
২২ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বেড়ে ৪,৭৭২.৬০ ডলারে উঠেছে। খবর রয়টার্স

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি এই ঘোষণা দেন।

তবে এই সিদ্ধান্তটি একতরফা বলে মনে হচ্ছে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হবে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, ‘যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বাজারে সংকট কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেল ও সুদের হার বাড়বে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হবে।’

যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।  ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দাম নেমে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের সুদবাহী সম্পদের দিকে আকৃষ্ট করে, ফলে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।

এক নোটে ব্রিটিশ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবর এবং বাজারে তারল্য পরিস্থিতির ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে। তারা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নাজুক এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে, তবে দীর্ঘমেয়াদে মূল্যবান ধাতুর দাম পুনরুদ্ধার হতে পারে এবং স্বর্ণ আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ মঙ্গলবার জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। সিনেটের অনুমোদন প্রক্রিয়ার সময় তিনি বলেন, হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থেকে তিনি স্বাধীনভাবে কাজ করবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এগিয়ে নেবেন।

স্বর্ণের সঙ্গে অন্য মূল্যবান ধাতুরও দাম বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার হয়েছে, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১০

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১১

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১২

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৩

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৫

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৬

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৭

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৮

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৯

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

২০