Publisher
১৯ মে ২০২২, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা জাতিসংঘের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকটকে তীব্র করতে সাহায্য করেছে। আর এই সংকটে চোখ না ফেললে তা বছরের পর বছর স্থায়ী হতে পারে। তবে বিশ্ব ব্যাংক এই সংকটের ‘ধ্বংসাত্মক প্রভাব’ লাগবে অতিরিক্ত ১২ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, যুদ্ধের কারণে শস্য ও সারের ঘাটতি এবং উষ্ণ তাপমাত্রা ও মহামারিতে পণ্যদ্রব্য সরবরাহ সমস্যা লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতায় ফেলার হুমকিতে পড়েছে। কারণ মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী মন্দার শঙ্কায় আর্থিক বাজারগুলোতে শেয়ারের মূল্য ব্যাপকভাবে পড়ে গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

নিউইয়র্কে বিশ্ব খাদ্য নিরাপত্তার ওপর জাতিসংঘের এক বৈঠকে মহাসচিব বলেন, আর এই খাদ্য সংকটের ফলে অপুষ্টি, ক্ষুধা এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং তা বছরের পর বছর স্থায়ী হতে পারে। বৈঠকে তিনি এবং অন্যরা ইউক্রেনকে শস্য রপ্তানি করতে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান।

ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযান এবং রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় উভয় দেশ থেকে সার, গম এবং অন্য পণ্যদ্রব্য সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। যা খাদ্য, জ্বালানির মূল্যবৃদ্ধি করে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটে। যুদ্ধরত এই দুই দেশ বিশ্বের ৩০ শতাংশ গম উৎপাদন করে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুড়ি হিসেবে দেখা হতো। দেশটি প্রতি মাসে ৪.৫ মিলিয়ন টন কৃষিপণ্য নিজেদের বন্দরগুলো দিয়ে রপ্তানি করতো। এর মধ্যে বিশ্বের ১২ শতাংশ গম, ১৫ শতাংশ ভুট্টা এবং অর্ধেক সূর্যমুখি তেল দেশটির বন্দরগুলো দিয়ে রপ্তানি হতো। কিন্তু রাশিয়ান আক্রমণের ফলে দেশটির ওডেসা, চোরনোমোরস্কসহ অন্যান্য বন্দরগুলো দিয়ে পণ্যদ্রব্য সরবরাহে প্রায় বন্ধ হয়ে যায়। যা বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধিতে প্রভাব রেখেছে।

গুতেরেস বলেন, ইউক্রেনের খাদ্য উৎপাদন পুনরায় শুরু করা ছাড়া এই খাদ্য সংকটের কোনো কার্যকর সমাধান নেই। রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের বন্দরগুলোতে থাকা পণ্যদ্রবগুলোকে নিরাপদে এবং সুরক্ষিতভাবে রপ্তানি করার অনুমতি দিতে হবে।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেছেন, বিশ্ব ভয়াবহ সংকটে আছে। আমাদের কাছে সমাধান আছে। আমাদের পদক্ষেপ নিতে হবে এবং এখনই এই পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০