Ritesh Beghi
১ অগাস্ট ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ

টানা বৃষ্টির অজুহাত ছাড়েনি সবজির বাজারকে। বৃষ্টির কারণ দেখিয়ে এখনও চড়া দাম সব ধরনের সবজির। যার মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। বাজারে লম্বা বেগুন ১২০ টাকা বিক্রি হলেও গোল বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা, বাকি সবজিগুলোর ৮০ থেকে ১২০ টাকার ঘরে। এ ছাড়া, কাঁচা মরিচের কেজি প্রায় ৪০০ ছুঁই ছুঁই। মান ও জাত ভেদে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সবজির দাম বাড়তি। আরও কিছুদিন সবজির এমন বাড়তি দামই থাকবে।

বাজার ঘুরে দেখা গেছে, আজকের বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৩০ টাকা, গাজর প্রতি কেজি ১২০ টাকা ও জালি প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতিকেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, লতি প্রতি কেজি ১০০ টাকা এবং কাঁচা মরিচ জাত ও মান ভেদে প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাদিকুল ইসলাম। তিনি বলেন, গত তিন দিন যাবৎ সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টির ছিলো, এখন সেভাবে বৃষ্টি নেই, তবুও দাম অতিরিক্ত বেশি। আজকে বাজারে বেগুন দেড়শো টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ ৪০০ টাকা ছুঁই ছুঁই। বিক্রেতারা বলছেন, বাজারে মালের সরবরাহ কম, কারণ বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে এখন বলতে গেলে দুই একটা সবজি ১০০ টাকার নিচে, বাকি সব ১০০ টাকার উপরে। এত বেশি দামে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবজি কিনে খাওয়া কঠিন।

সবজি দাম বৃদ্ধির বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হক বলেন, গেল কিছুদিন যাবৎই সবজির দাম বাড়তি যাচ্ছে। মূলত বৃষ্টির কারণে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঁচা মরিচের গাছ নষ্ট হয়েছে। সব মিলিয়ে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম। ‌টানা বৃষ্টির কারণে কৃষকরা ফসলের খেত থেকে সবজি তুলতে পারছেন না, সব মিলিয়ে বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। আরও কিছুদিন সবজির দাম এমন বাড়তি থাকবে।

তিনি বলেন, আজকের বাজারে বেগুনের দাম সবচেয়ে বেশি। গোল বেগুন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, কাঁচামরিচ প্রতি কেজি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে মিষ্টি কুমড়া আর পেঁপের দাম কিছুটা কম। বাকি সব সবজি ৮০ টাকা থেকে শুরু করে ১০০ বা ১২০ টাকার মতো বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০