Publisher
২৪ ডিসেম্বর ২০২২, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকদের উৎসাহিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ব্যাংকিং সিস্টেম আরও আন্তরিক করে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকদের উৎসাহিত করতে হবে। ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকরা কম উত্সাহিত হন। এক্ষেত্রে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর যেভাবে প্রবাসী শ্রমিকদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসা উচিত, বাস্তবে তা হচ্ছে না।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়েসেল- এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অব্যবস্থাপনার কারণে প্রবাসী আয় থেকে উপার্জিত অর্থ বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে পাঠাতে কিছুটা অনাগ্রহ দেখাচ্ছেন অভিবাসী কর্মীরা।

তিনি বলেন, প্রতি বছর সিআইপিদের প্রদত্ত সম্মাননার পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী কর্মীর প্রেরিত অর্থের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ রেমিট্যান্সযোদ্ধা নির্বাচন করে তাদের সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমাদের অষ্টম পঞ্চম-বার্ষিকী পরিকল্পনায় রেমিট্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০