Publisher
৮ জুন ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীদের কাছে অন্ধকার বেশি ব্যয়বহুল: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ব্যবসায়ীদের কাছে অন্ধকার বেশি ব্যয়বহুল। কারণ বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালাতে হয়, প্রতি কিলোওয়াটের দাম পড়ছে ২৫ টাকা। অর্থনীতি টেকসই ও সেই সঙ্গে শিল্প উৎপাদন ধরে রাখতে হলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

বুধবার রাজধানীর পল্টনে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

চলমান ডলার সংকট প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংকগুলো নিজেদের ইচ্ছামতো ডলারের দাম নিচ্ছে। আমদানির বিপরীতে বর্তমানে এক ডলারের বিপরীতে ১১৪ থেকে ১১৫ টাকা পর্যন্ত দাম নিচ্ছে। লুটের মালের মতো যেভাবে পারছে, তারা সেভাবে ডলারের দাম নিচ্ছে।

জসিম উদ্দিন বলেন, বিভিন্ন সমস্যা, অভিযোগসহ নানা বিষয়ে আলোচনার জন্য এফবিসিসিআই ও এনবিআরের সমন্বয়ে টাস্কফোর্স আছে। কিন্তু টাস্কফোর্সের বৈঠক হয় না। পণ্য আমদানিতে এইচ এস কোডের ভুলের জন্য ২০০ শতাংশ জরিমানা করা হয়, তার ২০ শতাংশ পান কর কর্মকর্তা।

তাঁর মতে, বাজেটে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা কীভাবে সংগ্রহ করা হবে, সে বিষয়ে দিকনির্দেশনা থাকলে ভালো হতো।

এনবিআরের সক্ষমতা বাড়ানোর বিষয়ে জোর দিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ডিজিটাল বাংলাদেশে এনবিআরকেও ডিজিটাল করতে হবে। ডিজিটাল পদ্ধতিতে আয়কর ও ভ্যাট আদায় করতে হবে। উভয় পক্ষের মধ্যে যত কম দেখা-সাক্ষাৎ হবে, ততই দুর্নীতি কমে আসবে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা ১৬ টাকার গ্যাসের দাম ২৫ টাকা করার প্রস্তাব নিজেরাই দিয়েছিলেন। শর্ত ছিল, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস দিতে হবে। অথচ ১৬ টাকার গ্যাসের দাম করা হয়েছে ৩০ টাকা; কিন্তু এখনও নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়া হচ্ছে না।

ব্যাংক ঋণের সুদহার নিয়েও কথা বলেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ব্যাংক ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না। এতে পণ্য আমদানি ব্যয় বেড়ে যাবে।

র‍্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক সভায় বাজেটের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম, দ্য এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ প্রমুখ।

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০