Ritesh Beghi
১৯ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিল বিশ্বকাপ জিতবে না, বিশ্বাস ব্রাজিলিয়ানদেরই

শেষ অনেক দিন ধরেই ব্রাজিল নিজেদের ছায়া হয়ে আছে ফুটবল জগতে। ২০০২ সালের পর বিশ্বকাপ জিততে পারেনি। ২০২৬ সালেও যে বিশ্বকাপ জিতবে, এমন আশাও ক্ষীণ। এমনটা ভাবছেন অধিকাংশ ব্রাজিলীয়ই। যার ফলে বিশ্বকাপ নিয়েও আগ্রহে ভাটা পড়েছে তাদের। 

সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এমন সব তথ্য। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ ব্রাজিলীয়র বিশ্বকাপ নিয়ে কোনো মাথাব্যথা নেই। মাত্র ১২ শতাংশ উত্তরদাতা ‘রোমাঞ্চিত’। আর ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ক্ষীণ।

২০২৩ সালের এপ্রিলে শুরু হয়েছিল এ জরিপ। তার ফলাফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। ব্রাজিল ফুটবল নিয়ে এমন চরম হতাশার চিত্র আর কখনো দেখা যায়নি। এটিই বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলীয়দের মনোভাব জানার জন্য পরিচালিত জরিপের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক ফল।

এমন হতাশার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে ব্রাজিলের ফর্ম। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম হয়ে বিশ্বকাপে পা রেখেছে সেলেসাওরা। বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হেরেছে ২ বার। এই বাছাই শেষেও দলটা হেরেছে জাপানের মতো দলের কাছে। সব মিলিয়ে ফর্মটা মোটেও পক্ষে নেই তাদের। তারই ছাপ পড়েছে ব্রাজিলিয়ানদের বিশ্বাসেও।

২০২৬ ফুটবল বিশ্বকাপে হলুদ-সবুজ জার্সি গায়ে নেইমারকে দেখা যাবে কি না, দীর্ঘদিন ধরে চলে আসা এই ধাঁধার উত্তর মিলবে ১৮ মে। ওইদিন বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি।

সম্প্রতি প্রকাশিত সেই জরিপের ফলাফলে উঠে এসেছে, ব্রাজিলের শতকরা ৪৭ ভাগ মানুষ বিশ্বকাপ দলে নেইমারকে চান না। আর দলে তাকে ফিরিয়ে নেওয়ার বিপক্ষে ৪৫ শতাংশ মানুষ। বাকি আট শতাংশ ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০