Publisher
৯ জুন ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ১৫

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে সুন্নতের খতনার অনুষ্ঠানের উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর ঘটনাকে কেন্দ্র করে রোববার মধ্যে রাতের আঁধারে গোপিনাথপুর গ্রামের ইমরান মুন্সী ও ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেকোরেটর মালিক পক্ষের অভিযোগ, ডেকোরেটরের ভাড়ায় আনা চেয়ার টেবিল, জেনারেটর ভাংচুর, ও ৩০টি ডেকসিসহ মালামাল লুট করা হয়েছে। এতে করে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। এছাড়াও হামলাকারীরা রান্না করা রাতের খাবারের তিনটি ডেকচি ও দুটো গরু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
জানা গেছে, গোপিনাথপুর গ্রামের ইমরান মুন্সীকাশিমপুর কারাগারে চাকুরী করায় ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসায় আজ সোমবার ছেলে আবু ঈসার সুন্নতে খতনা অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এতে তিনি ৫০ হাজার অতিথির আপ্যায়নের জন্য রোববার বিকেল থেকে প্যানডেল তৈরি থেকে শুরু করে সকল আয়োজন শুরু করেন।
রোববার রাতের বেলায় শিশু ও কিশোররা সুন্নতের খতনা অনুষ্ঠান উপলক্ষে বাড়ির সামনের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেক্স সেটে উচ্চ শব্দে গান বাজিয়ে আনন্দ উৎসব ও মেহমানদের রাতের খাবারের জন্য খিচুড়ি মাংসের রান্নার করে । উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান চালোনোর ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের লোকজন তাদেরকে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে আয়োজক পরিবার ও তাদের লোকজন।
এনিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের আঁধারে শক্তির মহড়ায় সংঘাতে জড়িয়ে পড়ে। এসময় গ্রামের মসজিদের মাইকে কে বা কারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাঠে নামার আহবান জানালে চরম উত্তেজনার সৃষ্টি হয়। উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া চালায় দীর্ঘ সময়। দুটো গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত আমন্ত্রিত অতিথি পুরুষ ও মহিলারা জীবন ঝুঁকিতে নিরাপদ স্থানে পালিয়ে জীবন রক্ষা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এঘটনায় থমথমে অবস্থা বিরাজের মধ্যে দিয়ে চলছে সুন্নতের খতনা অনুষ্ঠান।
ইমরান মুন্সী বলেন, ছোট হামিরদী ও গুপিনাথপুর গ্রামের মধ্যে দীর্ঘদিনের কোন্দলের সূত্রতায় বিএনপি নেতা লিটন মাতুব্বরের নেতৃত্বে আমার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে রাতের আঁধারে হামলা চালানো হয়েছে। ডেকোরেটরের মালামাল ভাংচুর ও লুটপাটের পাশাপাশি তিনটি বাড়িতে ভাংচুরের ঘটনায় প্রায় অর্ধ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন।
বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার পক্ষে মিলন মাতুব্বর বলেন, প্রতিপক্ষের হামলায় লিটন গুরুতর আহত হওয়ায় তার চিকিৎসা চলছে বলে বেশী কিছু বলতে পারছি না।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন ঘটনার রাতে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০