news desk
২১ মার্চ ২০২১, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে পড়ে নানা নাতি নিহত

ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় নছিমন ছিটকে খাদে পড়ে নানা-নাতী নিহত হয়েছেন।
আজ শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়া জান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় নছিমনের আরও ২ যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের আরব ফরাজীর ছেলে রফিক (৩৫) ও আবুল হোসেন মাতুব্বরের ছেলে সোহেল (২১)। তারা দু’জন সম্পর্কে নানা ও নাতী।

পুলিশ, গ্রামবাসী ও প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরের পরে হটাৎ বিকট শব্দ শুনতে পাই। দৌঁড়ে গিয়ে দেখি চলন্ত ট্রেনের ধাক্কায় একটি নছিমন ছিটকে রেল লাইনের পাশে খাদে পড়ে নছিমনের যাত্রীরা গুরুত্বর আহত অবস্থায় ছটফট করছে। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়।

খবর পেয়ে পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক খন্দকার সৈয়াদুর রহমান জানান, নছিমনটি ভাঙ্গা থেকে জান্দি গ্রামের মধ্য দিয়ে দত্তপাড়ার উদ্দেশে যাচ্ছিল। এসময় রেল লাইন পার হওয়ার সময় হটাৎ রাজশাহী থেকে ভাঙ্গার উদ্দ্যেশে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেনের সঙ্গে নছিমনটির ধাক্কা লাগলে নছিমনটি দুমড়ে-মুচড়ে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০