Publisher
৩১ মে ২০২১, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে সুসম্পর্ক মানেই কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করা

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এ মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানেই হচ্ছে কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করা।

তিনি বলেন, আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। খবর আলজাজিরার।

পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে রোববার এ মন্তব্য করেন ইমরান খান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত লক্ষাধিক মানুষের সঙ্গে প্রতারণা হবে।

অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন, তাদের সঙ্গেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান।

ইমরান আরও বলেন, আমি ক্ষমতায় বসার পরের দিন থেকেই কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোজকির বলেছেন, ভারত-পাকিস্তান দুদেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়।

এ ইস্যুতে দুদেশেরই অহেতুক কথার লড়াই বন্ধ করতে হবে। তবে ইস্যুটিকে আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সে বিষয়ে জোর দিয়েছিলেন তিনি।

২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত, তা এর মাধ্যমে খারিজ হয়ে যায়।

একই সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর একটি হলো লাদাখ, অন্যটি জম্মু-কাশ্মীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০