news desk
২৬ মার্চ ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত দল মত নির্বিশেষে সব বিষয়ে বাংলাদেশের পাশে থাকেন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের কিছু হলে ভারত দল মত নির্বিশেষে আমাদের পাশে থাকেন। সামাজিক অর্থনৈতিক যে কোনো সমস্যায় ভারতের জনগণ আমাদের পাশে থাকেন। মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের এক কোটি শরণার্থী আশ্রয় দেন ভারতের জনগণ।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় প্রধানমন্ত্রী ভারত এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল ভারত। ভারতের উল্লেখযোগ্য সেনা মিত্রবাহিনীতে যুদ্ধ করেছিলেন। আমি সেসব অবদানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবেও আমি ভারতের কাছে কৃতজ্ঞ। যখন আমাদের থাকার কোনো যায়গা ছিল না। তখন ভারতের প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা দিল্লিতে অবস্থান করেছিলাম।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণেও কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবসময় স্বীকার করি। নরেন্দ্র মোদির অংশগ্রহণ এ অনুষ্ঠানকে মহিমান্যিত করেছে।’

এ ছাড়া বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০ প্রদান, করোনা টিকা, ১০৯ টি এ্যাম্বুলেন্স উপহার দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১০

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১১

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১২

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৩

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৪

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৫

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৬

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৭

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৯

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

২০