admim
১৯ জুন ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারি বর্ষণ-সমুদ্রের জোয়ারে বাঁশখালীর বেড়িবাঁধে ভাঙন25

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো মে থেকে জুন মাসের ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে লোকালয়ে লোনাপানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে।

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো মে থেকে জুন মাসের ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধে ভাঙনের সৃষ্টি হয়। এতে লোকালয়ে লোনাপানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে।

সরেজমিন ঘুরে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়- উপজেলা ছনুয়া, শেখারখীল, সরলীয়া বাজার, বাংলা বাজার, পূর্ব বড়ঘোনা, মনকিচর, সরল, খানখানাবাদ, বাহারছাড়া, পুকুরিয়া, গণ্ডামারা এলাকায় ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানি ঢুকে এলাকায় বেড়িবাঁধের বিভিন্ন অংশ ভেঙে গেছে।

এলাকাবাসীর দাবি, ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের লোনাপানি লোকালয়ে প্রবেশ করায় ফসল ও মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, মে ও জুন পর্যন্ত ভারি বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। শেখেরখীল বাজারের উত্তর পাশে ৩৫০ মিটার, সরকার বাজারের দক্ষিণ পাশে ৩০০ মিটার, সরকার বাজারের পাশে ২০০ মিটার, বাংলা বাজারের উত্তর পাশে চাম্বল এলাকায় ১০০ মিটার, গোদারপাড় চাম্বল এলাকায় ১০০ মিটার, আনন্দবাজার ছনুয়া এলাকায় ৭০০ মিটার, মধুখালী ২নং ওয়ার্ড ছনুয়া এলাকায় ৪৫০ মিটার, রেজাউল করিম ডক এলাকায় ১ কিলোমিটার, ছনুয়া ৭নং ওয়ার্ডে ১০০ মিটার, হাবাখালী ছনুয়া এলাকায় ১৫০ মিটার, সোনাইছড়ি ব্রিজের পাশে ১০০ মিটার, বরইতলী কুপ কাথারিয়া এলাকায় ১৫০ মিটার, সরল বাজার পশ্চিম পাশে ১ কিলোমিটার, সরল বাজার এলাকায় ১ কিলোমিটার ৭০০ মিটার, জালিয়াঘাটা শীলকুপ এলাকায় ১০০ মিটার, পশ্চিম মনকিচর নয়াঘোনা এলাকায় ৭০০ মিটার, মনকিচর দক্ষিণপাড়া শীলকুপ ৩০০ মিটার, হামিদটেক পূর্বঘোনা গণ্ডামারা ৩০০ মিটার, খাটাখালী বাজারের পশ্চিম পাশে গণ্ডামারা ৩০০ মিটার, বাহারছাড়া ৭০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফরিদুল আলম জানান, ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে পুকুরিয়া তেচ্ছিপাড়া শঙ্খ নদীর ভাঙনে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এলাকার বসতবাড়ি ও ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে।

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ভারি বর্ষণ জোয়ারের পানিতে খানখানাবাদ এলাকায় কয়েকটি স্পটে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে এলাকার কৃষি জমি ও মৎস্য ঘেরের ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল জানান, মে থেকে জুন পর্যন্ত ভারি বর্ষণ উপকূলের কিছু কিছু জায়গায় বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। আমরা ইতোমধ্যে উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভাঙন এলাকা চিহ্নিত করে একটি তালিকা প্রণয়ন করেছি। তালিকাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১০

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১১

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১২

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৩

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৪

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৫

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৬

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

১৭

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

১৮

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১৯

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য চুক্তিকে ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা ডেমোক্র্যাটদের

২০