news desk
২২ এপ্রিল ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়ায় বাড়ীওয়ালী শম্পা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ভাড়াটিয়াকে বাসায় উঠতে না দেওয়ার অভিযোগে রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার বাড়ীওয়ালী নূর আক্তার শম্পার (৪৫) রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার(২২ এপ্রিল) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

এদিন কলাবাগান থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাইদুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে শম্পাকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক উভয় (রিমান্ড ও জামিন) আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমসয় শম্পার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব-২) । শম্পার বিরুদ্ধে গত ১৯ এপ্রিল রাতে ওই ভাড়াটিয়া বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেছিলেন।

জানা যায়, গত রোববার রাতে ৫৮/৭ নম্বর, পান্থপথ এলাকার দ্বিতীয় তলার একটি বাসার এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র্যাব-পুলিশ সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানান। গভীর রাত পর্যন্ত পুলিশ-র্যাব ওই ভাড়াটিয়াকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে বাড়িওয়ালা শম্পা তাদের বাড়িতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর ওই ভাড়াটিয়াকে নিয়ে পুলিশ কলাবাগান যায়। সেখানে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে মামলা করেন ভাড়াটিয়া। এরপর ভাড়াটিয়া সন্তান নিয়ে তার মায়ের বাসায় চলে যান। তবে ঘটনার পর থেকে শম্পা গাঢাকা দিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০