Publisher
৩১ জুলাই ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঙ্গলবার ঢাকায় সমাবেশ করতে চায় জামায়াত, অনুমতি দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা–কর্মী ও আলেমদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করবে দলটি।

 

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জামায়াতের নেতারা। অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।

পুলিশ শেষমেশ সমাবেশের অনুমতি দেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আজ রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ডিএমপিকে আগেই সমাবেশ করার বিষয়ে আমরা অবহিত করেছি। আশা করছি, সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

অনুমতি না মিললে জামায়াত সমাবেশ করবে কি না জানতে চাইলে বুলবুল বলেন, ‘যদির লাইনে যেতে চাচ্ছি না। গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়েই ঢাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে জামায়াত। সেদিনের সমাবেশেই প্রমাণ হয়েছে যে, জামায়াতের কর্মীরা কতটা সুশৃঙ্খল। আশা করছি প্রশাসন এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করবে।’

এর আগে সিলেটে সমাবেশের অনুমতি চাইলেও নাকচ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের সমাবেশের অনুমতির বিষয়ে কোনো বার্তা আসেনি।’ তবে ডিএমপির একটি সূত্র বলছে, জামায়াতের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন ইতিবাচক না হওয়ায় তাঁদের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শোকের মাসের প্রথম দিনে বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছিল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠেয় বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ই-মেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০